ধামরাইয়ে জোড়াতালির ঝুঁকিপূর্ণ সেতু, আতঙ্কে হাজারো মানুষ
ঢাকার ধামরাই উপজেলার সানোড়া ইউনিয়নের ভালুম এলাকায় বংশী নদীর ওপর নির্মিত স্টিলের বেইলি সেতুটি এখন মরণফাঁদে পরিণত হয়েছে। সেতুর পাটাতন ভেঙে যাওয়া এবং দুই পাশের সংযোগ সড়কের বেহাল দশার কারণে প্রতিদিন হাজার হাজার মানুষ ও ভারী যানবাহন চরম ঝুঁকি নিয়ে চলাচল করছে। বারবার জোড়াতালি দিয়ে মেরামত করা হলেও স্থায়ী সমাধান না হওয়ায় যেকোনো সময় বড় ধরনের দুর্ঘটনার আশঙ্কা করছেন স্থানীয়রা। ....
